কেন তুমি ফুটলে গোলাপ সংসার বাগিচায়
কেন রে গোলাপ, ফুটলে তুমি,
সংসার বাগিচায়।
কিসের নেশায় মজে আছো,
আনন্দ মেলায়।
পাঁপড়ি তোমার
রোদে হাসে,
হাওয়ায় তোমার সুবাস ভাসে,
হেলেদুলে দিনটা হায়রে,
যাইতেছে ফুরায়।
সংসার বাগিচায়।
কিসের নেশায় মজে আছো,
আনন্দ মেলায়।
কত স্বপ্ন আশা মনে খেলে,
লোভ হিংসায় অন্তর জ্বলে।
কেমনে কাটাই সময়,
সাধের দুনিয়ায়।
কেন রে গোলাপ, ফুটলে তুমি,
সংসার বাগিচায়।
কিসের নেশায় মজে আছো,
আনন্দ মেলায়।
স্বার্থের সংসারে ভিড় ঠেলাঠেলি,
কে কাহারে ধাক্কা মেরে দিবে ফেলি,
হুশ জ্ঞান লোকে ফেলেছে হারায়।
কেন রে গোপাল, ফুটলে তুমি,
সংসার বাগিচায়।
কিসের নেশায় মজে আছো,
হৈ হল্লায়।
ইসফাক কুরেশী বড় অভাগা রে,
এলে নিঠুর ইদ বাজারে।
নাই রে সময়, নাইরে কড়ি,
কেমনে তুমি সওদা কিনিবায়।
কেন রে গোলাপ, ফুটলে তুমি,
সংসার বাগিচায়।
কিসের নেশায় মজে আছো,
আনন্দ মেলায়।
গানের বইঃ লালগোলাপ
রচনাঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন