বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০১৬

ইসফাকের ভাসান তরী তীরের কিনারায়

কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী
একশত চল্লিশঃ 
ইশফাকের ভাসানতরী তীরের কিনারায়

ইশফাক কুরেশীর ভাসানতরী, ভাসছে দরিয়ায়,
আর কতদিন বাইবে বৈঠা, রঙ্গের দুনিয়ায়।
কত প্রমোদতরী ডুবে রে রোজ, ঝড়ের ঝাপটায়॥

ঘুম হতে জেগে রে মাঝি, রোজ সকালে বাঁচার মজা পাও,
বেঁচে থাকায় কি যে আনন্দ, শোকরিয়া কি জানাও,
সুস্থদেহে প্রশান্ত মন, করে বাস, দয়ালের দয়ায়॥

দুনিয়ার ভালোবাসায় নাবিক অন্ধ হয়ে যায়,
মরণঝড়ের বজ্র ধ্বনি, শুনিতে না পায়,
ফুর্তির জোয়ারে ভেসে মাতাল হয়ে যায়।

বেলা নষ্ট হেলাফেলায়, নানান খেলাধূলায়,
মাঝদরিয়ায় নৌকা ফুটো রিপুর তাড়নায়।
বন্দরে না ভিড়ে নৌকা, আগেই ডুবে যায়।।

নাবিক তুমি বড় অন্ধ, সঠিক পথ না ধরো,
অবারিত সময় নাই রে, পণ্যে জাহাজ ভরো,
নাবিক তুমি বানিয়াশান্তায়, মত্ত লীলাখেলায়॥

ইশফাক কুরেশীর ভাসানতরী, ভাসছে দরিয়ায়,
আর কতদিন বাইবে বৈঠা, রঙ্গের দুনিয়ায়।
কত প্রমোদতরী যায়রে ডুবে, ঝড়ের ঝাপটায়॥
গানের বইঃ লালগোলাপ
রচনাঃ ১৯৯০-২০০০ সাল

রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন