বুধবার, ২৩ মার্চ, ২০১৬

আমার সোনার ময়নারে

কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী
একশত ছয়ত্রিশঃ 
আমার সোনার ময়না রে

ও আমার সোনার ময়না রে,
 খাঁচার ভিতর সবাই তোমায় পুষে আদরে।
দিবানিশি যতন করে, অন্তরে অন্তরে,
এত মায়ায় ভরে না মন, তবু যাও রে উড়ে,
ও আমার সোনার ময়না রে॥

ময়না তুমি চলে গেলে খাঁচার দাম নাই রে,
সোনার খাঁচা নিয়ে সবাই দৌড়ে বাগাড়ে।
 অচল খাঁচা থাকলে ঘরে, শান্তি বিনাশ করে,
ও আমার সোনার ময়না রে॥

এতদিন আরামে করলে বাস, যেই রঙ্গের ঘরে,
তুমি দিবে আড়ি, ছাড়বে বাড়ি, যাবে চিরতরে।
কোন দয়ামায়া হবে না তর, পাষাণ অন্তরে,
ও আমার সোনার ময়না রে॥

ইসফাক কুরেশীর ময়না পাখি থাকে রাজঘরে, 
খানাপিনা, অভিনয়, রংফুর্তি, কত খেলা করে। 
তোমার বিরহ জ্বালা ময়না, সইবো কেমন করে
ও আমার সোনার ময়না রে, 
তুমি বাউল করছো কুরেশিরে॥


গানের বইঃ লালগোলাপ
রচনাঃ ১৯৯০- ২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, সিলেট

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন