আমার মনের ঘরে আগুন জ্বলে, বুকে ভীষণ জ্বালা
তাঁর মনের ঘরে আগুন জ্বলে, বুকে ভীষণ জ্বালা,
ধ্যানে বসে ইশফাক কুরেশী, ডাকে আল্লা আল্লা।
ওগো আল্লা, একটু প্রেম, দাও না তারে লিল্লা॥
তুমার প্রেমের আশায় দয়াল, তাঁর মনের দুয়ার খোলা,
দাও গো দয়াল, মেলে দাও গো, তোমার প্রেমের ডালা॥
মাতৃগর্বে গড়লায় প্রভূ, তুমার আজব সৃষ্টিলীলা,
দুনিয়ায় আসামাত্র মুখে মাতৃদুগ্ধ দিলা।
দয়াল তাঁরে বুদ্ধিমান আদম বানাইলা,
জাহের বাতেন নিয়ামতে জীবন ভরিলা।।
দয়াল রে, চারপাশে দেখি তুমার, রহমতের মেলা।
আলো বাতাস প্রকৃতি, সেবায় নিয়োগ দিলা।
লালসুফির ভান্ডারে এত নিয়ামত ভরে দিলা,
প্রেমের অগ্নিকুন্ডে বাউলা, তাইতো ঝাঁপ দিলা।।
ইশফাক কুরেশী তুমার প্রেমিক দয়াল,
তাঁরে তুমি দিওগো প্রেমের উপযুক্ত দাম।
প্রেমের দাম না দিলে দয়াল রটিবে বদনাম,
তুমি তাঁরে আদম বানাই, ঘটাই দিছো জ্বালা,
দাও এবার নূরে এলাহির প্রেমফুলের মালা॥
দুবাই আউটলেট ভিলেজে কবি লেখক ব্লগার ও
পূবালী ব্যাংকার চৌধুরী ইসফাকুর রহমান কুরেশী
গীতিগ্রন্থঃ লালগোলাপ
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট
রচনাকালঃ ১৯৯০-২০০০ সাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন