পৃথিবীতে আমি ঘুরেছি কত অগণিত প্রান্তর
পৃথিবীতে আমি
ঘুরেছি কত শত শত প্রান্তর,
যেখানে গিয়েছি সেখানে দেখেছি আল্লা সহায় মোর।
অজস্র নিয়ামত প্রভূর দয়ায় পেয়েছে জীবনভর।
কখনও ভেবেছি হয়তো আল্লাহ যোজন যোজন দূর,
তখনই দেখেছি জড়ায়ে রয়েছে দয়ালের স্নেহডুর।
বন্দি করে রেখেছে আমারে বিঁধির প্রেমসাগর,
দেখেছি প্রভূ আছেন হৃদয়ে বাহিরে তোফান ঝড়।
অজস্র নিয়ামত প্রভূর দয়ায়, পেয়েছে জীবনভর।
কখনও দেখেছি ব্যর্থ আমি, সামনে ভয়াল কবর,
এই বুঝি আমি হয়ে
গেছি শেষ, পড়ে যাবে লাশ মোর।
বিপদের দিনে কে যেন সুধায়, নেই কোন ভয় তোর,
সাজিয়ে দেয়, নূতন স্বপ্ন, নুুতন সুখের ঘর।
অজস্র নিয়ামত প্রভূর দয়ায়, পেয়েছে জীবনভর।
রিক্তশূন্য ইসফাক কুরেশি, নয় রে প্রতিভাধর,
অজস্র নিয়ামত প্রভূর দয়ায়, পেয়েছে জীবনভর।
রিক্তশূন্য ইসফাক কুরেশি, নয় রে প্রতিভাধর,
অজস্র নিয়ামত প্রভূর দয়ায়, পেয়েছে জীবনভর।
গানের বইঃ লাল গোলাপ
প্রকাশকালঃ ডিসেম্বর ২০১২
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন