মঙ্গলবার, ২২ মার্চ, ২০১৬

শাহ ইসফাকে বলে লালন তোমার চোখের জ্যোতি নাইরে

কবি লেখক ব্লগার ও ব্যাংকার ইসফাক কুরেশি
বিরাশিঃ 
শাহ ইসফাকে বলে লালন তোমার চোখের জ্যোতি নাই রে
১
ও লালন সাঁই, তোমার চোখের জ্যোতি নাই রে,
এত কাছে পরশির বাস, তাঁরে দেখতে পেলেনা রে॥
২
আরশিনগর পড়ে রলো, পরশি হল নাই,,
আরশি পরশি দুই রূপে, এখন লালন সাঁই,,
আরশি পরশির মাঝে তফাৎ আজ আর নাই রে॥
৩
লালন শাহের পড়শি গেল আরশিনগর ছাড়ি,
আরশি পড়শির মিলন হল, নাকি ছাড়াছাড়ি,
না জানি কি পেলো লালন, সাগরের ঐপারে।। 
৪
ইসফাক কুরেশি বলে লালন, তুমি পড়শি দেখছনি রে,
আরশিনগরের পড়শি এখন, দেখতে কেমন রে।।

গানের বইঃ লাগোলাপ
প্রকাশঃ ডিসেম্বর, ২০১২ খ্রিস্টাব্দ
ব্লগ ও ইবুকঃ Ishfaqqurashi.blogspot.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন