শুক্রবার, ২৫ মার্চ, ২০১৬

আগুন আমার অঙ্গে জ্বলে

একশত একষট্টিঃ 
আগুন আমার অঙ্গে জ্বলে

আগুন আমার অঙ্গে জ্বলে
আগুন আমার মনে,
হায়রে আল্লা এ কোন জ্বালায়
জ্বলছি জীবনে॥

ধোঁয়া হয়ে উড়ি আমি অগ্নিদহনে,
ফানা হয়ে সাঁতরাই উথাল পবনে॥

ঘুরে ঘুরে খুঁজে ফিরি দয়াল আল্লারে,
ও আল্লা তোমার লীলা রে, 
ও আল্লার তোমার খেলা রে,
বারে বারে জ্বালাও নিভাও, পাগল নয়নে॥

আদমসুরত ইসফাক কুরেশি, 
শীত নাই তাঁর মনে,
জিকিরে জিকিরে গরম, জ্বলে আগুনে॥

সংসার মায়া, মিছে মায়া, ফানুস গগনে,
আল্লার দিদারে ফানা থাকি খনেখনে॥

আল্লা আল্লা জিকির জারি, প্রেমিকের মনে,
আল্লার নূর কলবে চমকায় দহনে দহনে,
ইশফাক কুরেশি 
আগুনের গোলা আল্লা, তোমার বিহনে॥




নায়েগ্রা নদীতে কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন