একশত পচান্নব্বইঃ
আমি ভবনদীর বুকে
রঙ্গের ভবনদী রে, তোমার কোলে বইসা,
কঠিন হাতে যাই রে আমি, উজানে নাও বাইয়া।
জুরে জুরে লগগি মারি, খড়স্রোতা নদী,
যেতে হবে উজান
বেয়ে সামনে নিরবধি॥
উৎস দেশের সন্ধান করি,
দিবানিশি চালাই তরী,
নোঙ্গর ফেলি বন্দরে বন্দরে।
তরী নিয়ে এই ভবঘুরে,
শক্ত হাতে হালটি ধরে,
নাজানি কোন অচিন পুরে,
এই যাযাবর যায় রে ধীরে ধীরে॥
জীবনটারে খামচে ধরি,
বাঁধার পর বাঁধায় পড়ি,
আর পারিনা, কি যে করি,
বাঁধার প্রাচির ভেঙ্গে ভেঙ্গে জীবনের পথ গড়ি।।
হেই ওরে, হেই ওরে, বলি, বৈঠা মারিয়া,
পানসির হাল ধরি আমি সর্বশক্তি দিয়া,
মাতাল এক বেভূলা মাঝি আমি,
যেন না যাই তলাইয়া॥
ঝড়ের গাঙ্গে বৈঠা হাতে, ইসফাক কুরেশী নাইয়া,
কঠিন জীবন গেল রে তাঁর উজান তরী বাইয়া,
জানিনা, কি লাভ হবে আমার,
এই জীবনের গল্প শুনাইয়া॥
গানবইঃ লালগোলাপ
রচনাঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন