শনিবার, ২৬ মার্চ, ২০১৬

তোমার আল্লা দেখার স্বাধরে গোলাপ

কবি, লেখক, ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী
একশত চৌরান্নব্বইঃ 
তোমার আল্লা দেখার স্বাধ রে গোলাপ

প্রভূ দেখার স্বাধ রে ভীষণ, প্রভূ দেখার স্বাধ।
বিজ্ঞান, দর্শন, সাধন, লোকে না রাখিল বাদ।
মোরাকাবায় নয়নে জ্বলে, নুরের সুফিবাদ,
স্থান কাল শুন্যের মাঝে, একের চাষাবাদ।

আকাশ পাতাল, মেঘমালা, পৃথিবীর ভূমি,
এক মহাশক্তির  পদতলে সব রয়েছে ঘুমি,
এক চেতনার আদেশে চলে অনু-পরমানু,
চন্দ্র-সূর্য, গ্রহতারা, সাগর, রংধনু।
বুদ্ধিমান এক অটোমেশন, সব করে আবাদ।
মোরাকাবায় নয়নে জ্বলে, নুরের সুফিবাদ,
স্থান কাল শুন্যের মাঝে, একের চাষাবাদ।

কেউ বলে প্রভূ আছেন, কেউবা বলে নাই,
সর্ব যুগে আস্তিক নাস্তিক চলছে লড়াই।
আকার সাকার নিয়ে তার তর্কের সীমা নাই। 
নানান ভাবে ভজে লোকে জগতগুরু সাঁই, 
যুগে যুগে সাঁইজীর খোঁজে নানান মতবাদ।
মোরাকাবায় নয়নে জ্বলে, নুরের সুফিবাদ,
স্থান কাল শুন্যের মাঝে, একের চাষাবাদ।

আলিমুল গায়েব তিনি, মহাবিশ্বের প্রাণ,
তাঁর তাজাল্লির এত শান; বিগব্যাং ঘটান,
চুন থেকে খসিলে পান, গণিতের মান,
মহাবিশ্ব ভেঙ্গেচুরে, হবে খান খান।
অসীমের ভয়ে সসীম করে আর্তনাদ।
মোরাকাবায় নয়নে জ্বলে, নুরের সুফিবাদ,
স্থান কাল শুন্যের মাঝে, একের চাষাবাদ।

নাই রে শক্তি দুই নয়নে, প্রভূরে দেখি কেমনে,
প্রভূ দেখার শখ কেনো, ইসফাক কুরেশীর মনে।
মোরাকাবায় নয়নে জ্বলে, নুরের সুফিবাদ,
স্থান কাল শুন্যের মাঝে, একের চাষাবাদ।
গানের বইঃ লালগোলাপ
রচনাঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন