ও আমার দয়াল আল্লারে
ও আমার দয়াল
আল্লারে,
কোন ভাবনায় করছো
সৃজন, তুমি আমারে।
কোন বাসনায় পাঠাও মানুষ, এই ভব সংসারে।
মাওলা তোমার সৃষ্টিলীলা উদ্দেশ্যহীন নয়,
আদম হাওয়া তোমার
কোন ছেলেখেলা নয়,
কেন এলাম, কেন যাবো, ভাবায় আমারে।
মহাবিশ্ব আল্লা তোমার বিবর্তনের ভেলা,
স্থান, কাল, শক্তি, বস্তুর চৌমাত্রিক খেলা,
বড় কঠিন বিধির লীলা, কেমনে বুঝিরে।
ইসফাক কুরায়শীর মনে প্রহেলিকা,
হলো না, হলো না কিছু, জানা বুঝা শেখা,
শেষে ফানুষ ফুটে টাস, যাব রে কবরে,
সারাজীবন করে বাস দুনিয়ার অন্ধকারে।
ও আমার দয়াল আল্লারে,
কোন ভাবনায় করছো সৃজন, তুমি আমারে।
কোন বাসনায় পাঠাও মানুষ, এই ভব সংসারে।
গানের বইঃ লালগোলাপ
রচনাঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন