মিটি মিটি তারা জ্বলে ঐ যে নীলিমায়
সোনার অঙ্গে হাজার মেশিন চালায় দয়াল কেউ।
ইসফাক কুরেশীর অন্তরে বয় সেই দয়ালের ঢেউ।
মহাবিশ্বের অটোমেশন চালায় একজনায়।
সর্বকাজের কর্তারে কেউ দেখিতে না পায়।
কোটি কোটি তারা জ্বলে আকাশের গায়,
মহাশুন্যে ঘুরেফিরে কর্তার ইশারায়।
আলোকবর্ষে মেপে তার সীমা কেউনা পায়।
সর্বকাজের কর্তা রে কেউ দেখিতে না পায়।
মধুপানে ফুলের
উপর বসে প্রজাপতি,
পরাগায়ন ঘটে গাছে টিকে বংশগতি,
প্রেমের টানে প্রকৃতির যৌবন উছলায়।
সর্বকাজের কর্তা রে কেউ দেখিতে না পায়।
কেমন করে প্রাণিজগত টিকে টিকে রয়,
কার আদেশে মায়ের বুকে মাতৃস্নেহ বয়,
সন্তান রক্ষায় হরিণী যায়রে বাঘের থাবায়।
সর্বকাজের কর্তারে কেউ দেখিতে না পায়।
হস্তপদহীন নাগ রে কর্তা দিলো রে বিষ ধন,
শিকার ধরা শত্রু মারা বাঁচার উপকরণ।
উড়ার শক্তি বলে পাখি বিশ্ব চরে বেড়ায়।
সর্বকাজের কর্তারে কেউ দেখিতে না পায়।
শরীর নামের কারখানাটা, কে তাঁর কারিগর,
রক্ত,
মাংস, চর্ম, হাড়ের সুন্দর জৈব ঘর,
দমে দমে হাওয়ার কল, বৈঠা বেয়ে যায়।
সর্বকাজের কর্তারে কেউ দেখিতে না পায়।
সোনার অঙ্গে হাজার মেশিন চালায় দয়াল কেউ।
ইসফাক কুরেশীর অন্তরে বয় সেই দয়ালের ঢেউ।
মহাবিশ্বের অটোমেশন চালায় একজনায়।
সর্বকাজের কর্তারে কেউ দেখিতে না পায়।
গানের বইঃ লাগোলাপ
প্রকাশঃ ডিসেম্বর, ২০১২ খ্রিস্টাব্দ
ব্লগ ও ইবুকঃ Ishfaqqurashi.blogspot.com

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন