শনিবার, ২৬ মার্চ, ২০১৬

আল্লাহ, তোমার হাজার দানে ধন্যগো আমি

কবি, লেখক, ব্লগার এবং পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী
একশত একানব্বইঃ 
আল্লাহ, তোমার হাজার দানে ধন্যগো আমি

আল্লাহ তোমার হাজার দানে ধন্য আমি,
কঠিন এই দুনিয়ায়।
জীবনে চাইলাম যত, পাইলাম ততো,
দয়াল তোমারই দয়ায়।
নতশির রইলাম বিধি, তোমার সেজদায়।

পঞ্চজনে একজন মুমিন,
জনম দিলায় মুমিনের ঘরে,
দুইজনে একজন নর,
বরপুত্র করলা আমারে,
বিধি শোকরিয়া তোমায়।
নতশির রইলাম বিধি, তোমার সেজদায়।

ভাল কূলমান দিলা দয়াল, অঙ্গে দিলা রূপ,
প্রশংসা না করে আমি, কেমনে থাকি চুপ,
মধ্যভিত্তে জন্ম দিলায়, জ্বলি যন্ত্রনায়,
আগুনে পুড়ায়ে দিলায়, কবিমন আমায়।
বিধি, শোকরিয়া তোমায়।
নতশির রইলাম বিধি, তোমার সেজদায়।

বিদ্যা দিলায়, বুদ্ধি দিলায়, দিলায় আর কত,
বেকার দেশে কর্ম দিলায়, আছি মনের মত,
ধন পেলাম, জন পেলাম, সুন্দর এ সংসারে
কত সুখ শান্তি পেলাম, আনন্দ বাজারে,
কেমনে না করি আমি, শোকরিয়া আদায়।
নতশির রইলাম বিধি, তোমার সেজদায়।

দীর্ঘ্য জীবন দিলায় প্রভূ, সুস্থ তনুমনে,
কত বিজয় পেলাম বিধি, কঠিন এ জীবনে,
দরবারে খাসে ইসফাক কুরেশীর ইচ্ছা পূরণ সব,
রাজানুকুল্য পেয়ে কুরেশী চিনে ফেলে তার রব।
চিরকৃতজ্ঞ আমি দয়াল, তোমার প্রশংসায়,
নতশির রইলাম বিধি, তোমার সেজদায়।
নতশির রইলাম আমি, তোমার সেজদায়।
নতশির রইলাম আমি, তোমার সেজদায়।
গানের বইঃ লালগোলাপ
প্রকাশঃ ডিসেম্বর ২০১২ সাল, গান নং ১৯১
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন