শনিবার, ২৬ মার্চ, ২০১৬

ভাই বন্ধু, পুত্রকন্যা, কেউনা আপন তর

একশত নব্বইঃ 
ভাই বন্ধু, পুত্রকন্যা, কেউ না আপন তর

ভাই বন্ধু, পুত্র কন্যা, কেউনা আপন তর,
মরে গেলে চোখ ফেরাতে সবাই হবে পর।
সব ফেলে যেতে হবে ছোট্ট মাটির ঘর,
 কেউ নেবেনা খবর তোমার জুটবে অনাদর।

ইসফাক কুরেশীর আল্লাহ বিনে নাইরে আপন কেউ,
আল্লা আল্লা জিকির করি কলবে তুলি ঢেউ।
এই সংসারে আল্লাহ বিনে নাইরে আপন কেউ,
আল্লা আল্লা জিকির করি কলবে তুলি ঢেউ।

কেউ রবে না আপন তোমার, যাবে সবাই ভূলে,
স্মৃতির খাতার ঝরা পাতা, নিবেনা কেউ তুলে।
টাকাকড়ি যাবে চলে পরের দখলে। 
বড় মায়ার ধনসম্পদ ভেসে যাবে জলে।

এই সংসার বড় নিঠুর কেউনা আপন হয়,
আসা যাওয়ার মাঝখানে জীবন নদী বয়। 
বর্ষাকালে যৌবন নদীর শীতকাল জরাময়,
উজানভাটির মাঝে জোয়ার গরজিয়া রয়। 

ইসফাক কুরেশীর আল্লাহ বিনে নাইরে আপন কেউ,
আল্লা আল্লা জিকির করি কলবে তুলি ঢেউ।
এই সংসারে আল্লাহ বিনে নাইরে আপন কেউ,
আল্লা আল্লা জিকির করি কলবে তুলি ঢেউ।

গানের বইঃ লালগোলাপ
প্রকাশঃ ডিসেম্বর ২০১২
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন