একশত
ছিয়ান্নব্বইঃ
তোমার আল্লা খুঁইজারে মন, নিরাশ হইও না
জীবনের মানে খোঁজে রে মন, হতাশ হয়োনা।
হতাশার আঁধার মাঝে প্রদীপ জ্বলে না।
শত প্রশ্নের জবাব নাই রে, পাই রে যন্ত্রণা।
দয়ালের নাম জপ করিয়া খুঁজি সান্ত্বনা।
এই জীবন বিধির খেলা, বিধির বিধিবিধান,
সুখ
দুঃখ, হারজিত, নিত্য বহমান।
একূল ভাঙ্গে, অকূল গড়ে, কি দুরন্তপনা,
দয়ালের নাম জপ করিয়া খুঁজি সান্ত্বনা।
দয়ালের নাম জপ করিয়া খুঁজি সান্ত্বনা।
দয়ালের নাম জপ করিয়া খুঁজি সান্ত্বনা।
বিশ্বাসে বাঁধো রে বুক, ভেবোনা।
ও মানুষ নিরাশ হয়ো না।
বুকের ভিতর জাগো,
দয়াল আল্লার অসীম দয়া ভূলে যেওনা,
দয়াল আল্লার অসীম দয়া, ভূলে যেওনা,
এজীবন যার দান তারে, কেন ডাকো না,
ইসফাক কুরেশীর জীবন হায়রে নিয়তির খেলা,
এই ডুবি,
এই ভাসি, ঠেলায় চলা ভেলা,
কালোনাগ দংশন করে ভীষণ যন্ত্রণা,
দয়ালের নাম জপ করিয়া খুঁজি সান্ত্বনা।
দয়ালের নাম জপ করিয়া খুঁজি সান্ত্বনা।
দয়ালের নাম জপ করিয়া খুঁজি সান্ত্বনা।
বিশ্বাসে বাঁধোরে বুক, ভেবোনা।
যে পথে কাঁটা আছে সে পথেই আলো মেলে,
অসহায় মনও একদিন আশায় ভরে,
হাত ধরো জয়ে ভাঙ্গোনা এভুবন,
দয়ালের নাম জপ করিয়া খুঁজি সান্ত্বনা।
দয়ালের নাম জপ করিয়া খুঁজি সান্ত্বনা।
দয়ালের নাম জপ করিয়া খুঁজি সান্ত্বনা।
জীবন যত ঝড় দিক, তবু ডুবে যেওনা।
গানের বইঃ লালগোলাপ
রচনাঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন