মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১৬

মরন রে তুই, বড়ই নিঠুর, ফিরে তাকাস্ না

কবি লেখক ব্লগার ও ব্যাংকার ইসফাক কুরেশি
একশত সাতানব্বইঃ 
মরণ রে তুই, বড়ই নিঠুর, ফিরে তাকাস না

মরণ রে তুই বড় নিঠুর দয়া মায়া হীনা,
 শত রোদন শোকের মাতম তরে টলায় না।
মরণ রে তুই বড় পাষাণ, বড় হৃদয়হীনা,
 কত মায়ের বক্ষ করিস খালি, নেইরে ভাবনা।
মরণ রে তুই, ইসফাক কুরেশির বুকের যন্ত্রণা,
কত বন্ধু স্বজন কেড়ে নিলে ফেরত দিলেনা।

প্রিয়জনের বিহনে কান্না স্বজনহারার শোক,
লোকজন সজোরে কাঁদে, কাঁপে না তর বুক।
কারবালার সিমার রে তুই নিঠুর সীমাহীন,
যখন তখন ছুরি মারিস, ভয় ভাবনাহীন।
মরণ রে তুই, ইসফাক কুরেশির বুকের যন্ত্রণা,
কত বন্ধু স্বজন কেড়ে নিলে ফেরত দিলেনা।

নাই রে পিতা, নাই রে মাতা, নাই রে দুইবোন,
ছোট্ট ভাইটির লাগি কান্দি আজও সকরূন।
মরণ রে তুই, ইসফাক কুরেশির বুকের যন্ত্রণা,
কত বন্ধু স্বজন কেড়ে নিলে ফেরত দিলেনা।
মরণ রে তুই, ইসফাক কুরেশির বুকের যন্ত্রণা,
কত বন্ধু স্বজন কেড়ে নিলে ফেরত দিলেনা।
গানের বইঃ লাগোলাপ
প্রকাশঃ ডিসেম্বর, ২০১২ খ্রিস্টাব্দ
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট
ব্লগ ও ইবুকঃ Ishfaqqurashi.blogspot.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন