লালগোলাপ ভাবিতেছে, আপন মনে মনে
অস্থায়ী জীবন, গাঁজার মধুবন,
গাঁজার চিলিমে আগুন জ্বলে সারাক্ষণ।
অস্থায়ী জীবন, গাঁজার মধুবন,
গাঁজার চিলিমে আগুন জ্বলে সারাক্ষণ।
দুনিয়ার নেশায় মাতাল মানুষ থাকে সারাক্ষণ,
ও মন তোমার, আছে কি ভাবন।
অস্থায়ী জীবন, গাঁজার মধুবন,
গাঁজার চিলিমে আগুন জ্বলে সারাক্ষণ।
বাড়ি গাড়ি, পুত্র কন্যা, পত্নী মায়াধন,
টপ করে ঝরে গেলে, শূন্য তপোবন।
অস্থায়ী জীবন, গাঁজার মধুবন,
গাঁজার চিলিমে আগুন জ্বলে সারাক্ষণ।
আলো, ছায়া, অন্ধকার, এই তিনে জীবন,
দূরের ছায়াপথে ডাকে, শুনতে পায়না মন।
অস্থায়ী জীবন, গাঁজার মধুবন,
গাঁজার চিলিমে আগুন জ্বলে সারাক্ষণ।
ইসফাক কুরায়শী যাঁতাকলে সংসার মায়াজালে,
দুনিয়ায় রবে চিরকাল, ভাবছে এই পাগলে,
বেলা গেল, সন্ধ্যা হল, খেলা কতক্ষণ।
অস্থায়ী জীবন, গাঁজার মধুবন,
গাঁজার চিলিমে আগুন জ্বলে সারাক্ষণ।
গানের বইঃ লালগোলাপ
প্রকাশঃ ডিসেম্বর, ২০১২ খ্রিস্টাব্দ
ব্লগ ও ইবুকঃ Ishfaqqurashi.blogspot.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন