মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১৬

বন্দি আমার ময়না পাখি আজ, কালকে হয়তো থাকবে না

সস্ত্রীক কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী
একশত আটান্নব্বইঃ 
বন্দি আমার ময়না পাখি আজ, 
কালকে হয়তো থাকবে না

খাঁচা বন্দি ময়না রে আমার পাপ তার অজানা,
 শিকল বেড়ি দিয়ে হাকিম পাঠাইলা জেলখানা।
কারার দুয়ার ভেঙ্গে পাখি মেলে দিবে ডানা।
ঝরে যাবে খুশবু ফেলে রাতের হাসনাহেনা।

আমরণ দন্ডের মেয়াদ যবে শেষ হবে,
মুক্ত দাস অচিন দেশে দৌড়ে পালাবে।
মহাকালের মহাস্থানে হবে আস্তানা।
ঝরে যাবে খুশবু ফেলে রাতের হাসনাহেনা।

ভালবেসে জীবনটারে আপন করে রাখি,
এত ভালবাসার জীবন একদিন দিবে ফাঁকি,
যাবার হুকুম হবে কবে কেউ তা জানেনা।
ঝরে যাবে খুশবু ফেলে রাতের হাসনাহেনা।

বড়সাধের গাংচিল আমার যেওনা গো ছাড়ি,
তুমি গেলে সব স্বপ্ন আশা ধূলায় রবে পড়ি,
কারার দুয়ার ভেঙ্গে পাখি মেলে দিবে ডানা,
ঝরে যাবে খুশবু ফেলে রাতের হাসনাহেনা।

ইশফাক কুরেশির শত মায়া এই পৃথিবী ঘিরে,
ভালবাসী অতি আদরের সোনার জীবনটিরে,
হারিয়ে যাবো নিঠুর সত্য মন যে মানেনা।
ঝরে যাবে খুশবু ফেলে রাতের হাসনাহেনা।
গানের বইঃ লালগোলাপ
রচনাঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন