রবিবার, ২০ মার্চ, ২০১৬

নয়নে কিসের নেশা বলরে ইসফাক

কবি, লেখক, ব্লগার ও পূবালী ব্যংকার ইসফাক কুরেশি
একষট্রিঃ 
নয়নে কিসের নেশা বল রে মন

নয়নে কিসের নেশা বল রে মন,
নয়নে কিসের নেশা বলো।
সন্ধ্যাবেলা গনিয়ে এলো রে মন, 
নয়নে কিসের নেশা বলো।
ইসফাক কুরেশীর অন্তর জ্বলে,
আগুন পাহাড় হলো রে মন,
আগুন পাহাড় হলো।

শৈশব ভোর, কৈশোর সকাল,
যৌবন দুপুরবেলা,
সন্ধ্যা পানে যায় রে ছুটে,
জীবনরবির ভেলা,
এখনও কাম কাজ আমার, 
রইছে এলোমেলো।
ইসফাক কুরেশীর অন্তর জ্বলে,
অগুন পাহাড় হলো রে মন,
আগুন পাহাড় হলো।

সন্ধ্যা ছায়া শিয়রে আমার, 
করছে পাষাণ খেলা,
হয়নি কোন স্বপ্নপূরণ,
মলিন ষোল কলা,
জীবননামের রেলগাড়িটার,
ঘন্টা বেজে গেল।
ইসফাক কুরেশীর অন্তর জ্বলে,
আগুন পাহাড় হলো রে মন,
আগুন পাহাড় হলো।

চোখের তারায় রূপের নেশা, 
নিদমহলে রলো,
জীবন তরুর পাতারা সব, 
ঝরে ঝরে গেলো,
ইসফাক কুরেশীর অন্তর জ্বলে,
আগুন পাহাড় হলো রে মন,
আগুন পাহাড় হলো। 
ইসফাক কুরেশীর অন্তর জ্বলে,
অগ্নি পাহাড় হলো।
গানের বইঃ লাল গোলাপ
প্রকাশকালঃ ডিসেম্বর ২০১২

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন