বাষট্রিঃ
আমি
হলাম রূপের কাঙ্গাঁল আল্লা রূপের খনি
ইশফাক কুরেশি রূপের
কাঙ্গাঁল, আল্লা রূপের খনি,
আপন রূপে
সাজাইছে দয়াল, সুন্দর এ ধরণী।
প্রকৃতি তাঁর মানব সেবা, করে দিনরজনী॥
প্রভূর রূপ প্রকাশ হয় রে প্রতি ক্ষণে ক্ষণে,
পাখি গায়, চকর উড়ে, পুস্প কুঞ্জবনে।
ও আল্লাহ তোমার বাস, এই সৃষ্টি ভূবনে॥
সূর্য তারায় রূপ খেলে, চাঁদ আলোর দেশ,
জলে স্থলে অন্তরীক্ষে, রূপের নাই রে শেষ।
আল্লাহ তুমি এত সুন্দর গড়ছো পরিবেশ॥
ঋতুচক্রে রূপ ঝরে, বৃষ্টি, কুয়াশায়,
বসন্তে কুকিল বনে, কুহু কুহু গায়।
পরিযায়ী পাখিরা উড়ে শীতের হাওয়ায়।।
গ্রীষ্ম বর্ষা শরত হেমন্ত, শীত বসন্ত জুড়ে,
নানারূপে সাঁজাও নেচার, নয়ন যায়রে ভরে।
এত সুন্দর নেচার দয়াল, ধন্যবাদ তোমারে।।
পলাশ শিমুল ফুটে বনে, মধুর যন্ত্রণায়,
শাপলা কুমুদ কদম ফুটে, নীরব বর্ষায়।
আম জাম লিচু কাঠালে গ্রীষ্ম ভরে যায়।।
রূপ পাগল ইশফাক কুরেশী, আল্লাহ রূপের খনি,
প্রকৃতি তাঁর বিনামূল্যে বিতরণ, মন রে জানোনি।
তোমার শাহরগেরও কাছে দয়াল, বুঝতে পারোনি॥
গানবইঃ লালগোলাপ
রচনাঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপূর, দক্ষিণসুরমা, সিলেট।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন