রবিবার, ২০ মার্চ, ২০১৬

ওগো সুন্দরী তুমি রূপের অহংকারী

কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী

তেষট্টিঃ
ওগো সুন্দরী, তুমি রূপের অহংকারী

ওগো সুন্দরী, তুমি রূপের অহংকারী,
তোমার রূপের আগুন জ্বালায় পোড়ায়,
দুনিয়ার মনোবাড়ি,
তুমি রূপের অহংকারী।

কত ভ্রমর জ্বলে পুড়ে ধোঁয়া হয়ে উড়ে,
মাতাল হয়ে অগ্নিচিতায় ঝাঁপ দিয়ে পড়ে।
ওগো সুন্দরী, তুমি রূপের অহংকারী,
তোমার রূপের আগুন জ্বালায় পোড়ায়,
দুনিয়ার মনোবাড়ি,
তুমি রূপের অহংকারী।

যৌবন যাবে, বুড়ি হবে, ছাড়বে সোনার চুড়ি,
সোনার অঙ্গ মলিন হবে, পড়বে সাদা শাড়ী।
ওগো সুন্দরী, তুমি রূপের অহংকারী,
তোমার রূপের আগুন জ্বালায় পোড়ায়,
দুনিয়ার মনোবাড়ি,
তুমি রূপের অহংকারী।

পাগল হয়ে প্রজাপতি আসবে না আর ছুটে,
,যৌবন ফুল, চিরকাল রবে নাগো ফোটে।
ওগো সুন্দরী, তুমি রূপের অহংকারী,
তোমার রূপের আগুন জ্বালায় পোড়ায়,
দুনিয়ার মনোবাড়ি,
তুমি রূপের অহংকারী।

ইসফাক কুরেশি রূপ দেখিনা, গুনের কদর করি,
রূপের বড়াই করো নাগো, রূপ দিবে গো আড়ি। 
বেলা গেলে চুপসে যাবে, রূপ যাবে গো ছাড়ি।
ওগো সুন্দরী, তুমি কেন রূপের অহংকারী।
গানের বইঃ লালগোলাপ
রচনাঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন