রবিবার, ২০ মার্চ, ২০১৬

মাটি যেন না খায় আল্লা আমার সোনার দেহ

কবি লেখক ব্লগার ও ব্যাংকার ইসফাক কুরেশি

ষাটঃ 
ও মাটি, তোমার খাবার হবে, সর্বলোকের দেহ

নরম মাটির মজার খাবার সর্ব জীবের দেহ,
খাদক মাটির গ্রাস হতে রক্ষা পায়না কেহ।

আমজনতা অচেনা সব শীতের ঝরাপাতা,
জন্মের পর বেঁচে থাকার চালায় আকুলতা।
মৃত সঞ্জিবনীর খোঁজে করে ব্যাকুলতা।
রোজ রোজ মানুষ মরে, পায়না অমরতা।
ইশফাক কুরেশিরে বিধি, করিও তুমি স্নেহ।
নরম মাটির মজার খাবার সর্ব জীবের দেহ,
খাদক মাটির গ্রাস হতে রক্ষা পায়না কেহ।

যুগে যুগে ঝরে প্রাণ, নক্ষত্র যায় মরে।
রাজা মরে প্রজা মরে, রাজ্য যায় ঝরে। 
বড় বড় সাম্রাজ্য, ভেঙ্গে ভেঙ্গে পড়ে।
মিচুপিচু আটলান্টিস হরপ্পা আর নাইরে।
মানবসভ্যতা সব নিখোঁজ হয়ে যায়রে।
ইশফাক কুরেশিরে বিধি, করিও তুমি স্নেহ।
নরম মাটির মজার খাবার সর্ব জীবের দেহ,
খাদক মাটির গ্রাস হতে রক্ষা পায়না কেহ।

এই দুনিয়ায় অলস সময়,  গেল জাবর কেটে।
অতীত ফিরেনা কবু, বর্তমান ভবিষ্যতে ছুটে।
একমুখী সময় স্রোতে পৃথিবীর ঘড়ির কাটা,
কৃষ্ণকালের অন্ধকারে  ছুটে।
আকাশে রোজ গ্রহতারার জন্ম মৃত্যু ঘটে।
ইশফাক কুরেশিরে বিধি, করিও তুমি স্নেহ।
নরম মাটির মজার খাবার সর্ব জীবের দেহ,
খাদক মাটির গ্রাস হতে রক্ষা পায়না কেহ।

গানের বইঃ লাগোলাপ
প্রকাশঃ ডিসেম্বর, ২০১২ খ্রিস্টাব্দ
ব্লগ ও ইবুকঃ Ishfaqqurashi.blogspot.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন