ঊনষাটঃ
আমার আসল
বাড়ি অচিনপুরে যেখান থেকে আসছি রে
আমার আসল বাড়ি অচিনপুরে,
যেখান হতে আসছি রে,
কখন আবার পড়বে
ডাক,
যাবো সেথায় ফিরে॥
আসা যাওয়ার এই সরাইখানায় কেউতো থাকে না,
কখন যে কার সময় ফুরায় কেউ তা জানেনা॥
আত্মা আমার আল্লার নূর, হয় না কভু লয়,
মাটির ঢিবি ধারণ
করে এই দুনিয়ায় রয়॥
আত্মা আমার মহান আল্লার এক আদেশে আসে,
দুসরা আদেশ পাইলে সে ফিরে যাবে তাহার কাছে॥
ইসফাক কুরেশী আল্লাজির নূর, বাড়ি অচিন নগরে,
ভবের কারা ভেঙ্গেঁ সেই নূর, ফিরবে আবার ঘরে॥
রচনাকালঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন