রবিবার, ২০ মার্চ, ২০১৬

ভ্রমর যদি না উড়িলো না ডাকিলো পাখি

কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশি
আটান্নঃ 
ভ্রমর যদি না উড়িলো না ডাকিলো পাখি

ভ্রমর যদি না উড়িলো, না ডাকিলো পাখি,
কেন এ বসন্ত সখি, ফুলের মাখামাখি।
ভ্রমর যদি না উড়িলো, না ডাকিলো পাখি,
কেন এ বসন্ত সখি, ফুলের মাখামাখি।

যৌবন বনে ফাগুন এলো, ফুলে ফুলে ভরা,
দুপুর রোদে পাপড়ি পুড়ে, প্রজাপতি হারা।
ভ্রমর যদি না উড়িলো, না ডাকিলো পাখি,
কেন এ বসন্ত সখি, ফুলের মাখামাখি।

সতেজ কুসুম ঝরে পড়ে, চুমিলো না কেউ,
সর্বাঙ্গেঁ পূর্ণিমা ঝড়, যৌবন নদে ঢেউ।
ভ্রমর যদি না উড়িলো, না ডাকিলো পাখি,
কেন এ বসন্ত সখি, ফুলের মাখামাখি।

কত বসন্ত আইলো গেল, যৌবন রসাতল,
না পাইলাম বন্ধুর দেখা, নাইরে প্রেমফল।
ভ্রমর যদি না উড়িলো, না ডাকিলো পাখি,
কেন এ বসন্ত সখি, ফুলের মাখামাখি।

ইসফাক কুরেশির বসন্ত বন বিরহ জ্বালায়,
দাবানলের আগুনে পুড়ে, নীরবে নিরালায়।
ভ্রমর যদি না উড়িলো, না ডাকিলো পাখি,
কেন এ বসন্ত সখি, ফুলের মাখামাখি।
প্রথম রেকর্ডিং ভিডিও
দ্বিতীয় রেকর্ডিং ভিডিও
গানের বইঃ লালগোলাপ
রচনাঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন