একদিন লোকে ভূলে যাবে ইসফাক কুরেশির নাম
একদিন লোকে ভূলে
যাবে ইসফাক কুরেশীর নাম,
সে তখন ঘুমিয়ে
রবে কাফনপরে অচিন কোন গ্রাম॥
সবুজ ঘাসের
আস্তরণে নরম মাটির ঘরে,
লোকচক্ষুর অন্তরালে গভীর ঘুমের ঘুরে,
কল্পকথার স্বপ্নরাজ্যে চরবো অবিরাম।
একদিন লোকে ভূলে যাবে ইসফাক কুরেশীর নাম,
সে তখন ঘুমিয়ে রবে কাফনপরে অচিন কোন গ্রাম॥
জোনাকিরা জ্বলবে রাতে ঝিঁ ঝিঁ গাইবে গান,
ফুল ফুটিবে, গাইবে পাখি, বইবে খুশির বান,
জানাজায় দাঁড়াবে তখন মসজিদের ঈমাম।
একদিন লোকে ভূলে যাবে ইসফাক কুরেশীর নাম,
সে তখন ঘুমিয়ে রবে কাফনপরে অচিন কোন গ্রাম॥
লোকালয়ের
বাসিন্দারা ভূলে যাবে ইতিকথা মোর,
কোথায় জনম, কোথায় মরণ, কোথায় রে কবর,
পৃথিবীতে রবে
না আমার, কোন নামদাম।
একদিন লোকে ভূলে যাবে ইসফাক কুরেশীর নাম,
সে তখন ঘুমিয়ে রবে কাফনপরে অচিন কোন গ্রাম॥
আমারে আর দেখবেনা
কেউ স্মৃতির আঁচল টানি,
সমাধিতে ঘুমিয়ে রবো আমি, ভীষণ অভিমানী,
ভুলেও কেহ নেবে না মুখে, এই অভাগা কবির নাম।
একদিন লোকে ভূলে যাবে ইসফাক কুরেশীর নাম,
সে তখন ঘুমিয়ে রবে কাফনপরে অচিন কোন গ্রাম॥
গানের বইঃ লালগোলাপ
রচনাঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন