রবিবার, ২০ মার্চ, ২০১৬

আল্লাতলায় বলে


সহপাঠী বন্ধু কবি মোহাম্মদ হোসেইন সকাশে কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশি

সাতান্নঃ 
আল্লাহতালায় বলে

বিধি রে, তোমার খুঁজে হয়রান আমি,
আসমানে জমিনে।
সবশেষে তোমার দেখা পেয়ে গেলাম,
আমার ভক্তমনে।। 

বাল্য হতে বুড়ো হইছি, বিশ্বময় তুমি আছ শোনে,
ছায়া হয়ে আছ আল্লাহ, পাশে সংগোপনে॥

আল্লাহ তোমার জিকির শুনি, মহাবিস্ফোরণে,
স্থান কাল পাত্র বন্দি তোমার শক্তির আবরণে।।

ও আল্লাহ, তোমার খুঁজে হয়রান আমি,
আসমানে জমিনে,
সবশেষে তোমার দেখা পেয়ে গেলাম,
আমার ভক্তমনে।।

আকাশে বাতাসে আল্লা তুমি বিরাজমান,
কাশফে নয়ন মুদে দেখি জ্বলে শান।।

সীমাহীন ক্ষমতা তুমি করেছ ধারণ,
মহাবিশ্ব আল্লাহ তোমার একছত্র আসন॥

 পূর্ব পশ্চিমে তাকাই, উত্তর ও দক্ষিণে,
অগ্নি, বায়ু, নৈঋত, পাতালে ঈশানে,
তোমার রাজত্ব প্রভূ দেখি সবখানে।।

ইসফাক কুরেশির শাহরগেরও ধারে, 
প্রভু তুমি আছ দয়ামনে।
রহমত বরকত নিয়ামত, রহিম,
দাও ক্ষণে ক্ষণে।
প্রজার ভান্ডারে রাজদান কর রাজা,
প্রকাশ্যে গোপনে
গানের বইঃ লালগোলাপ
প্রকাশঃ ২০১২ সাল
রচনাঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন