রবিবার, ২০ মার্চ, ২০১৬

ইসফাক শাহের আত্মা জপে পরমাত্মার নাম

কবি, লেখক, ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী
চৌয়ান্নঃ 
ইসফাক শাহের আত্মা জপে পরমাত্মার নাম

ইসফাক কুরেশীর মনপাখি জপে,
পরমাত্মার নাম।
পরমাত্মার সন্ধানে কাঁদে, 
ফেলে মাথার ঘাম।
ধরা কেনো দাওনা গুরু,
জুলজালালি ওয়াল ইকরাম।
পরমাত্মার আদেশে হায়রে 
আত্মা সৃজন হয়,
শিল্পে গড়া নশ্বর খাচায়,
 পাখি নজরবন্দী রয়।
মরণের স্বাদ নিতে রে বিধি, 
এই মাটির খাঁচায় এলাম।
তোমার ধরা পাইলাম না গুরু,
জুলজালালি ওয়াল ইকরাম।
কোটি কোটি ব্যঙ্গাচি দৌড়ে,
যেতে স্বপ্নপুর।
সবারে হারায়ে বিধি, 
একজনারে পৌঁছে দিলে, 
সদর-ই-সুদূর।
ম্যারাথন দৌড়ে জিতে বিধি,
আমি এই আদম সাজিলাম।
তোমার ধরা পাইলাম না গুরু,
জুলজালালি ওয়াল ইকরাম।
জীবন রে করেছো বিধি, নিঠুর সংগ্রাম,
পরথম পাঁচটা বছর শুধু আরামে ছিলাম।
তারপর যুদ্ধ শুরু, বিরাম না পাইলাম,
সারাটা জীবন মাথার ঘাম পায়ে ফেলিলাম।
এত খেলা খেলো রে বিধি,
তোমার সৃষ্টি লীলা চালাও অবিরাম।
কেউবা তোমায় গড বলে, 
কেউবা বলে রাম।
সর্ব ভাষায় সর্ব ধর্মে বিধি রে,
 তোমার হাজার হাজার নাম।
ধরা কেনো দাওনা গুরু,
জুলজালালি ওয়াল ইকরাম।
এই আবাল, কেন দয়াল, 
দুনিয়ায় আসিলাম।
উপাসনা করার তোমার, 
সময় না পাইলাম।
স্বর্গের লোভ, নরকের ভয়, 
কবু না করলাম।
শূন্য হাতে তোমার কাছে, 
এবার চলিলাম।
ধরা দাও, ধরা দাও গুরু,
জুলজালালি ওয়াল ইকরাম।
সম্রাটের দরবারে বিধি, প্রজায় চায়রে দাম,
চিরসত্য করিও তোমার গফুরুর রহিম নাম।
গীতবইঃ লালগোলাপ
প্রকাশঃ ২০১২ সাল
রচনাঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন