প্রাক্তণ সচিব এবং মন্ত্রী চাচাতো ভাই ইমামউদ্দিন চৌধুরীর সাথে মঞ্চে আসীন কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী। মঞ্চে আছেন পূবালী ব্যাংকের পরিচালক রুমানা শরিফ, মনির আহমদ, গ্রিনডেল্টার প্রতিষ্ঠাতা এম ডি নাসির এ চৌধুরী ও ডেল্টা ব্রেক হাউজিং এর এম ডি কাজী শরিফুল আলা
পঞ্চান্নঃ
পঞ্চান্নঃ
বাকুম
বাকুম পায়রাগুলো উড়বে চিরদিন
বাকুম বাকুম পায়রাগুলো উড়ে চিরদিন।
কু হু, কু হু, ডাকে কোকিল দিনের পরে দিন।
মৌমাছিরা বাঁধে বাসা গাছের ডালে ডালে,
বাবুই পাখি রচে নীড় প্রতি কালে কালে।
প্রাণিজগত একই বৃত্তে ঘুরে সর্বকালে,
কেবল মানুষ বদলে যায় সময় বয়ে গেলে।
ইশফাক কুরায়শী যাবার পরে যুগে যুগান্তরে,
এলিয়েন হয়ে যাবে মানুষ গ্রহে গ্রহান্তরে।
এলিয়েন হয়ে যাবে মানুষ গ্রহে গ্রহান্তরে।
মানুষ বিনে পোষাকপরা শিখিল না কেউ,
মানুষ বিনে চুলায় রান্না না রাঁধিল কেউ।
মানুষ বিনে ধর্মচিন্তা না এলো কারো মনে,
মানুষ বিনে গেলনা কেউ বিদ্যা আহরণে।
বৃত্ত ভেঙ্গে যায় রে মানুষ, উচ্চ সোপানে,
মানুষ গড়ে সভ্যতা কালের আবর্তনে।
ইশফাক কুরায়শী যাবার পরে যুগে যুগান্তরে,
এলিয়েন হয়ে যাবে মানুষ গ্রহে গ্রহান্তরে।
এলিয়েন হয়ে যাবে মানুষ গ্রহে গ্রহান্তরে।
গানের বইঃ লালগোলাপ
রচনাঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন