ভব নদীর আমি বলি মরণ আসলে মর
ভবনদীর গাংচিল আমি মরণ হলে মর,
সবাই হাসো কেউ
কাঁদোনা আমি যাযাবর।
একটা আমি উড়ে গেলে
সবাই রবে ভবনদীর পার।
উড়াল পাখির বিহনে কেউ না কান্দিও আর।
দিনে দিনে হাজার পাখি যাবে আকাশ বাইয়া,
সকল পাখির উড়ালপথে মরণ হবে নাইয়া।
ফেরার পথ অন্ধকার তুষার সাইবেরিয়া।
একটা আমি উড়ে গেলে
সবাই রবে ভবনদীর পার।
উড়াল পাখির বিহনে কেউ না কান্দিও আর।
দলে দলে ঝরবে পুতুল কবর হবে ভারী,
হাজার পুরুষ হবে জমা ইসফাক কুরেশির বাড়ি।
ভবনদীর গাংচিল আমি মরণ হলে মর,
সবাই হাসো কেউ কাঁদোনা আমি যাযাবর।
একটা আমি উড়ে গেলে
সবাই রবে ভবনদীর পার।
উড়াল পাখির বিহনে কেউ না কান্দিও আর।
লাখো মানুষ হবে জমা পুলসিরাতের ঘাটে,
কেউ নেবে না কারো দায় শেষবিচারের মাঠে,
পাপপুণ্যের সওদা যাবে সম্রাটের হাটে।
কর্মফলের সঠিক মূল্য ফিরবে ললাটে।
ইশফাক কুরেশির ললাটে নাজানি কি ঘটে।
রচনাঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন