শনিবার, ১৯ মার্চ, ২০১৬

আমার জীবন ভোরের শিশির হয়ে

ছাব্বিশঃ 
আমার জীবন ভোরের শিশির

ইশফাক কোরেশীর বেলা চলে যায় রে,
বিষের বাঁশির সুর শুনিয়া মায়ার সংসারে, 
বাড়ি যে তাঁর আসমানে, আরশি নগরে।।

মানব জীবন শিশির কনা,
এক নিমিষে যায় রে ঝরে,
 সন্ধ্যাছায়ার ওড়না পরে, 
নিশিবেলার অন্ধকারে॥

ঝিঁঝিঁ পোকার ঝিন ঝিন ঝিন সুরে,
 প্রহর, প্রহর, বেলা পালায় দূরে, 
স্বপ্নরা যায় উড়ে উড়ে,
মনের আকাশ জুড়ে জুড়ে,
পিছুপিছু কে ডাকে রে, তীক্ষ্ণ কঠিন সুরে॥

শীতবৃক্ষের শুকনো পাতা ঝরে,
বেলি ফুলের পাঁপড়ি ঝরে ধিরে,
অন্ধকারে তারার দেশে পাখিরা যায় উড়ে॥

ছুটির ঘণ্টা বেজে গেলে, পাবেনা আর, 
ইশফাক কুরেশিরে,
এই পৃথিবী যেমন ছিলো, তেমন রবে, 
ইশফাক রবেনা রে॥



কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী
রচনাকালঃ ১৯৯০-২০০০
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট।
গানের বইঃ লালগোলাপ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন