শনিবার, ১৯ মার্চ, ২০১৬

ও আমার চোখের তারারে

কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী
চব্বিশঃ 
ও আমার চোখের তারারে

ও আমার সোনার চোখের তারা রে,
তোমার মাঝে রূপের মেলা করছে খেলা রে।
সাত রঙ্গ মিলে হাজার রঙ্গ, তৈরি করে রে॥

ছোট্ট তারায় ফোটে উঠে এই দুনিয়ার রূপ,
তুমি বিধির আজব লীলা, তুমি অপরূপ,
 বিন্দুর মাঝে সিন্দুর রূপ, 
ঝিলমিল ঝিলমিল করে।
ও আমার সোনার চোখের তারা রে,
তোমার মাঝে রূপের মেলা করছে খেলা রে।

নয়নতারায় প্রভূর খেলা প্রকাশিত হয়,
দর্শনে দেখিলাম সৃষ্টির স্রষ্টা জ্ঞানময়,
নয়নতারায় বিধি তুমি ধরা দাও মোরে।
ও আমার সোনার চোখের তারা রে,
তোমার মাঝে রূপের মেলা করছে খেলা রে।

ইসফাক কুরেশীর চোখের তারা
যে দিন হবে চুপ।
সে দিন হতে নিভে যাবে,
এই দুনিয়ার রূপ।
স্বপ্নপুরী ছেয়ে যাবে চির অন্ধকারে।
ও আমার সোনার চোখের তারা রে,
তোমার মাঝে রূপের মেলা করছে খেলা রে।
গানের বইঃ লালগোলাপ
রচনাঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন