তেইশঃ
আমার রক্ত
ঠান্ডা হবে রে যেইদিন
ঘরের ছাদে বসে যেদিন,
মরণপাখি ক্ষীণ সুরে গান গাবে।
আমার রক্ত সেদিন হিম হবে,
সোনার দেহ হলুদ হয়ে যাবে।।
সেই ক্ষীণ সুর ধীরে ধীরে বিষের বাঁশি হবে,
সুন্দর এই আলোর ভুবন আধার করে দিবে।
কিসের কাম, কিসের প্রেম, সময় না রবে,
শখের ধনজন সংসার, দৌড়ে পালাবে॥
মরণপাখি রোজ ডাকে, শোনেনা কেউ ভবে,
ভাল কিছু করতে হলে আজই করতে হবে,
সময় করে জীবন চুরি, অপকর্ম ভূরি ভূরি ভবে,
শেষবেলা একটু পূণ্য, করো রে মন তবে।।
কোথায় যাবো, কোন পরদেশ, বানাইছেন রবে,
স্বর্গ নরক হাশর খেলে, বিশ্বাসের ভবে।
জানিনা জানিনা হায় রে, ভাগ্যে কিযে হবে,
বড় আশায় আছি দয়াল, তুমি পাশে রবে॥
শূন্যে উড়ে যাবো যেদিন, ফিরবনা আর ভবে,
ইশফাক কুরেশির নষ্ট খাঁচা, অচল পড়ে রবে॥
কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী
রচনাকালঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট।
গানের বইঃ লালগোলাপ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন