শনিবার, ১৯ মার্চ, ২০১৬

প্রাণ থাকিতে যেমন তেমন

কবি, লেখক, ব্লগার ও পূবালী ব্যংকার ইসফাক কুরেশি
একুশঃ 
প্রাণ থাকিতে যেমন তেমন

ইশফাক কুরেশী চিন্তা করে,
যেতে হবে একদিন মরে,
না দেখিলাম না জানিলাম,
না চিনিলাম না শিখিলাম,
ভোগবিলাস না করিলাম,
বৃথা গেলো ছোট্ট এই জীবন,
হাতে আমার নাই রে সময় করি কি এখন।

প্রাণ থাকিতে যেমন তেমন,
মরণ আসলে লাগে কেমন,
বিদায়বেলায় মানুষের মন, 
জানিনা জানিনা সে করে কি তখন।
বৃথা গেল ছোট্ট এই জীবন,
হাতে আমার নাই রে সময়, করি কি এখন।

খাও গাও ফূর্তি কর, কর বিশ্ব ভ্রমণ,
অন্ধকারে না হতেই, অন্ধ দুই নয়ন,
গতি থেমে না যেতেই, নিস্থব্ধ জীবন।
বৃথা গেল ছোট্ট এই জীবন,
হাতে আমার নাই রে সময়, করি কি এখন।

আত্মা একদিন যাবে ছাড়ি, 
স্বর্গলোকে আল্লার বাড়ি।
লেগে যাবে তাড়াতাড়ি,
অচীন চিন্তায় মন ভারী।
নিমিষে নিঃশেষ হবে সোনার এই জীবন,
সহসা নাই হবে বন্ধু প্রিয়জন।
বৃথা গেল ছোট্ট এই জীবন,
হাতে আমার নাই রে সময়, করি কি এখন।

রঙের মানুষ একদিন তোমার রঙের খেলা শেষ,
মরণ তোমায় নিয়ে যাবে অচেনা এক দেশ।
সংসার মায়ার আফিম টেনে কেন অচেতন।
বৃথা গেল ছোট্ট এই জীবন,
হাতে আমার নাই রে সময়, করি কি এখন।

ইশফাক কুরেশী চিন্তাকরে,
যেতে হবে একদিন মরে,
না দেখিলাম না জানিলাম,
না চিনিলাম না শিখিলাম,
ভোগবিলাস না করিলাম,
বৃথা গেলো ছোট্ট এই জীবন,
হাতে আমার নাই রে সময়, করি কি এখন।
গানের বইঃ লাল গোলাপ
প্রকাশকালঃ ডিসেম্বর ২০১২

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন