চৌধুরী ইসফাকুর রহমান কুরেশি
বাইশঃ
বাইশঃ
রাতের
স্বপ্ন অলীক নয়রে, স্বপ্ন এ জীবন
রাতের স্বপ্ন
অলীক নয়রে স্বপ্ন এই জীবন।
সর্ব লোকের খোয়াবনামা এই দুনিয়া ভ্রমণ।
হায়রে মানবজীবন,
তুমি এলোমেলো হিজিবিজি ঘুমের স্বপন।
তুমি এলোমেলো হিজিবিজি ঘুমের স্বপন।
মাতৃগর্বে
কেমন ছিলে ? তারপর এ সংসার,
চোখ না মেলাতে হয়, বাল্য কৈশোর পার,
হেসে খেলে দৌড়ে পালায় সোনালি যৌবন।
হায়রে মানবজীবন,
তুমি এলোমেলো হিজিবিজি ঘুমের স্বপন।
তুমি এলোমেলো হিজিবিজি ঘুমের স্বপন।
স্বপ্ন আশায়, নেশায় নেশায়, সময় বয়ে যায়,
বয়স কলের হাতে মানুষ, বন্দি হায়রে হায়,
আলো আঁধারে সন্ধ্যা নামে, ডাকে বৃন্দাবন।
হায়রে মানবজীবন,
তুমি এলোমেলো হিজিবিজি ঘুমের স্বপন।
তুমি এলোমেলো হিজিবিজি ঘুমের স্বপন।
ইসফাক কুরেশির বাতি নিভু সামনে পতন,
উজান গেলো ভাটির টানে নিকটে মরণ,
নিঝুম দেশে বাজে বাঁশি, নীরবে নির্জন।
হায়রে মানবজীবন,
তুমি এলোমেলো হিজিবিজি ঘুমের স্বপন।
তুমি এলোমেলো হিজিবিজি ঘুমের স্বপন।
গানের বইঃ লালগোলাপ
প্রকাশঃ ডিসেম্বর, ২০১২ খ্রিস্টাব্দ
ব্লগ ও ইবুকঃ Ishfaqqurashi.blogspot.com

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন