বিশঃ
জীবনটা এক
ঘুমের স্বপন
জীবনটা এক ঘুমের
স্বপন,
এই স্বপনে মানব
জীবন,
হাওয়ায় বয়ে যায়।
কোন এক অচিন
ঠিকানায় রে,
অচিন
ঠিকানায়।
এই স্বপনে মানব জীবন,
হাওয়ায় বয়ে যায়।
অচিন ঠিকানায় রে,
অচিন ঠিকানায়।
স্বপ্ন
ভেঙ্গে যাবে যেদিন,
ছুটির ঘন্টা বাজবে সেদিন,
ভয় করিনা, বাতেনি
জ্ঞান তখন প্রকাশ হবে,
খোদার নূর উঠবে
জ্বলে, দুনয়ন ঝলসে রবে,
মহান আল্লার নূরের তীব্রতায়।
জীবনটা এক ঘুমের স্বপন,
এই স্বপনে মানব জীবন,
হাওয়ায় বয়ে যায়।
অচিন ঠিকানায় রে,
অচিন ঠিকানায়।
আল্লাহপাকের দয়ার মেলা,
এই পৃথিবীর আজব খেলা,
দেখে দেখে জীবনটা শেষ হবে,
সত্য প্রকাশ হবে, যাহা বুঝলাম না ভবে,
আমি এখন নিদমহলে তন্দ্রাচ্ছন্ন হায়।
জীবনটা এক ঘুমের স্বপন,
এই স্বপনে মানব জীবন,
হাওয়ায় বয়ে যায়।
অচিন ঠিকানায় রে,
অচিন ঠিকানায়।
বিদায় এসে ঘুম ভেঙ্গে দেবে,
জীবনের প্রান্ত সীমানায়।
জাহির বাতিন উদিবে তখন,
ইসফাক কুরেশির মনের ঠিকানায়।
জীবনটা এক ঘুমের স্বপন,
এই স্বপনে মানব জীবন,
হাওয়ায় বয়ে যায়।
কোন এক অচিন ঠিকানায় রে,
অচিন ঠিকানায়।
গানের বইঃ লালগোলাপ
প্রকাশঃ ডিসেম্বর ২০১২
রচনাঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন