ওরে ও
বেদিশা
ওরে ও বেদিশা,
আর কতকাল দুই নয়নে জ্বলবে সুখের নেশা,
আপন খবর নাই রে মানুষ, নাই রে হুশ, দিশা॥
স্বপ্নে স্বপ্নে সুখের স্বর্গে মন রে নিদে আত্মহারা,
কিসের মায়ায়
পাগল রে মন, এত দিশেহারা॥
এই পৃথিবী করছো
কালো পাপসাগরে ডুবি,
একদিন তুমি হারিয়ে
যাবে, শূন্যে ফেলে সবি॥
ভালমানুষ হলে
লোকে, বলবে তোমায় ভালো,
মন্দ হলে গালি
দেবে, লোকটা বেজায় কালো॥
যেদিন পাকড়াও করবে বিধি, ধরবে গলা টিপে,
পাপীরে তুমি পালাবে তখন, কোন সাগরের দ্বীপে॥
যেদিন তোমার ডাক
আসবে, দুনিয়া হবে পর,
ভূমিকম্পে ধ্বসে
পড়বে, সোনার বাড়ি ঘর॥
ইসফাক কুরেশী বলে রে মন, ওরে বেদিশা,
এখনো আছে রে সময় ছাড়ো গাঁজার নেশা॥
ওরে ও বেদিশা,
আর কতোকাল দুই নয়নে জ্বলবে সুখের নেশা,
আপন খবর নাই রে মানুষ, নাই রে হুশ, দিশা॥
সর্ট ভিডিও
লং ভিডিও
লং ভিডিও
রচনাঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন