দক্ষিণসুরমা, সিলেটের জান্নাতুল ফেরদাউস মসজিদে পূবালী ব্যাংক লিমিটেডের এম ডি জনাব মোহাম্মদ আলী এবং ডি এম ডি জনাব আহমদ এনায়েত মনজুর সকাশে
কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী
পঁচিশঃ
খোদার
প্রেমে পাগল হইয়া
খোদা তোমার প্রেমে
পাগল হইলাম,
তুফান বয় অন্তরে।
এই অন্তরে দয়াল তুমি করো বাস,
এক প্রেমের বাসর ঘরে।
কোন ভরসা নাই রে বিধি, কি ধরি সংসারে,
নিয়তির হাতে বন্দি সবাই, চালা উড়ে ঝড়ে।
তুফান বয় অন্তরে।
এই অন্তরে দয়াল তুমি করো বাস,
এক প্রেমের বাসর ঘরে।
এক প্রেমের বাসর ঘরে।
খোদা তোমার প্রেমে পাগল হইলাম,
তুফান বয় অন্তরে।
তাসের ঘরের রাজারানি আমরা এই ভব সংসারে,
বিধি রে, তুমি ছাড়া ধরার মত কোন খুঁটি নাই রে।
সর্বহারা পথিক
আমি, রিক্ত হাতে, শূন্য পথে ঘুরি,
দয়াল, তুমি না হলে সহায়, কেমনে পথ দেই পারি।
তুফান বয় অন্তরে।
এই অন্তরে দয়াল তুমি করো বাস,
এক প্রেমের বাসর ঘরে।
এক প্রেমের বাসর ঘরে।
খোদা তোমার প্রেমে পাগল হইলাম,
তুফান বয় অন্তরে।
অসহায় এক পথিক
আমি, আল্লাহ, ভরসা তোমারে,
ইসফাক কুরেশি ক্ষমা চায় দয়াল, উদ্ধার কর তারে।
ভাঙ্গা নৌকা ভাসে জলে তোমার নামে ঠাঁই খুঁজি,
শেষ ভরসা শেষ ঠিকানা তোমার দয়ার আগল খুজি।
খোদা তোমার প্রেমে পাগল হইলাম,
তুফান বয় অন্তরে।
এই অন্তরে দয়াল তুমি করো বাস,
এক প্রেমের বাসর ঘরে।
এক প্রেমের বাসর ঘরে।
খোদা তোমার প্রেমে পাগল হইলাম,
তুফান বয় অন্তরে।
গানের বইঃ লালগোলাপ
রচনাঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন