আটাশঃ
ইশফাক
চৌধুরীর মন
ইশফাক কুরেশির মন, মেলিয়া নয়ন,
চেয়ে দেখে চারপাশে, নীলের আবরণ।
নীল কারাগারে বন্দি, সুন্দর এই ভূবন,
নীলাকাশে নয়ন খোঁজে, স্বর্গ তোরণ,
নীলে উঁড়ে, কল্পকথা, যখন তখন।
নীলে নীলে হেঁটে নীল, কঠিন জীবন,
ব্যদনার নীলনদী, হয়ে কাঁদে, মানব নয়ন।
দুনিয়াটা নীলকুঠি, নীলচাষ হয় সারাক্ষণ,
নীলক্ষেতে বেগার খেটে ক্লান্ত জনগণ।
আলবার্টস পাখি আমি নীল আটলান্টিকে,
উর্দ্ধে নীলা, নিম্নে নীলা, নীলা দিকে দিকে,
অন্তরে জ্বলে সদা, ধুকে ধুকে, নীলের দহন।
ইশফাক কুরেশির মন, মেলিয়া নয়ন,
চেয়ে দেখে চারপাশে, নীলের আবরণ।
গীতবইঃ লালগোলাপ
প্রকাশঃ ২০১২ সাল
রচনাঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন