শনিবার, ১৯ মার্চ, ২০১৬

একদিন আমার আসবে ছুটি আসবে ছুটি

কবি, লেখক, ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী
সাতাশঃ 
একদিন আমার আসবে ছুটি, আসবে ছুটি

একদিন সবার দিন ফুরাবে, আসবে বিদায়বেলা,
জীর্ণ খাঁচায় অচিন পাখি, করবেনা আর খেলা।
সারাদিনের কাজের শেষে ক্লান্ত বিকেলবেলা,
কাজ ফুরাবে, দিন ফুরাবে, আসবে রাতের পালা।

অবস হয়ে যাবে শরীর, অস্থি-চর্ম-মন,
অলস বসে গুণবে কখন হবে রে মরণ।
ডায়বেটিসে জর জর, রক্তচাপের জ্বালা,
একদিন সবার দিন ফুরাবে, আসবে বিদায়বেলা,
জীর্ণ খাঁচায় অচিন পাখি, করবেনা আর খেলা।

কান হারাবে শ্রবণ শক্তি, ঝাপসা দু'নয়ন,
যৌবন বাতি নিভে যাবে, স্থব্ধ প্রজনন।
অতিশীপর বুড়োরে সবে, করবে অবহেলা,
একদিন সবার দিন ফুরাবে, আসবে বিদায়বেলা,
জীর্ণ খাঁচায় অচিন পাখি, করবেনা আর খেলা।

ইশফাক কুরেশির  আসবে ছুটি, সাঙ্গ হবে খেলা,
জন্মশতবর্ষে কারো, এই দুনিয়ায় হবে কি পদফেলা।
একদিন সবার দিন ফুরাবে, আসবে বিদায়বেলা,
জীর্ণ খাঁচায় অচিন পাখি, করবেনা আর খেলা।
গানের বইঃ লালগোলাপ
রচনাঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন