বুধবার, ১৩ এপ্রিল, ২০১৬

বৃষ্টি হয়ে রবো আমি, নদী হয়ে যাবো

দুইশত তেরঃ 
বৃষ্টি হয়ে ঝরবো আমি, নদী হয়ে যাবো

বৃষ্টি হয়ে ঝরবো আমি, নদী হয়ে যাবো,
চিরকালে তোমায় আমি ভালবাসিবো॥

আমার ভালবাসা তোমার গলার মালা হয়ে,
সারাজীবন রাখিবে আমায়, তোমার হৃদয়ে॥

লালগোলাপ নামটি আমার সত্য করিবো,
বিশ্ব প্রেমে এজীবন, সিক্ত করে দেবো॥

ভালবাসার গান গাহিয়া সাগর পানে যাবো,
ঝুমবৃষ্টি হয়ে ঝরে এই দুনিয়া সরস করিবো॥

ইশফাক কুরেশী নামটি আমার সার্থক করিবো,
ভালবাসার বন্যা হয়ে জগত ভাসাবো।।



কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী
রচনাকালঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট
গীতিগ্রন্থঃ লালগোলাপ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন