একশত দশঃ
আর কত করিবায় কালা তোমার এজীবন
আর কত করবায় কালো তোমার এজীবন,
রে ইশফাক কুরেশী,
আর কত করবায় কালো, তোমার এই জীবন।।
পাপ তুমি আর কখনো করনা রে মন,
পাপে পাপে ভরে গেছে সারাটা জীবন।
রে ইশফাক কুরেশী,
আর কত করবায় কালো, তোমার এই জীবন।।
পাপী হতে চাইনি আমি, অস্থায়ী জীবন,
দয়াল তোমার এত বিধান করিনি পালন।
রে ইশফাক কুরেশী,
আর কত করবায় কালো, তোমার এই জীবন।।
কাম ক্রোধ অহং হিংসা লোভন,
করিতে পারিনি এত রিপুরে দমন।
রে ইশফাক কুরেশী,
আর কত করবায় কালো, তোমার এই জীবন।।
শৈশবের শিশুমন, ছিলরে কুসুমকানন,
কত কালি লাগে গায়ে আসিলে যৌবন।
রে ইশফাক কুরেশী,
আর কত করবায় কালো, তোমার এই জীবন।
বদির পাল্লা ভারি হলে রক্ষা নাইরে মন,
নেকির পাল্লা সময় থাকতে জলদি করো পূরণ।
আর কত করবায় কালো তোমার এজীবন,
রে ইশফাক কুরেশী,
আর কত করবায় কালো, তোমার এই জীবন।
গানের বইঃ লালগোলাপ
রচনাঃ ১৯৯০-২০০০
রেঙ্গা দাউদপুর, সিলেট

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন