বুধবার, ১৩ এপ্রিল, ২০১৬

ওরে মরন রে

ইসফাক কুরেশী, কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার
দুইশত চৌদ্দঃ 
ও রে মরণ রে

ও মরণ রে তুই, বিষের বাঁশি রে,
তোর প্রলয়ধ্বনির ভীষণ চিৎকারে।
জীবন পংখি  উড়াল মারে,
আকাশগঙ্গার পারে।

অমরাবতীর সন্ধান করি, 
কল্পকথার ঘোড়ায় চড়ি।
নেশায় মাতাল চরকি ঘুরি,
 এই ভব সংসারে।
ও মরণ রে তুই, বিষের বাঁশি রে,
তোর প্রলয়ধ্বনির ভীষণ চিৎকারে।
জীবন পংখি  উড়াল মারে,
আকাশগঙ্গার পারে।

যমের ভয় করে না রে, 
দুনিয়ার সব ব্যস্ত নেশাখুরে।
ইতির কথা দুনিয়াদারের,
গীতির মাঝে নাই রে।
ও মরণ রে তুই, বিষের বাঁশি রে,
তোর প্রলয়ধ্বনির ভীষণ চিৎকারে।
জীবন পংখি  উড়াল মারে,
আকাশগঙ্গার পারে।

ইসফাক কুরেশী কেবল, 
আল্লারে ভয় করে।
যমদূত এলে দয়াময়ের, 
যাবে ঘুমের ঘরে।
ঘুম ভেঙ্গে অমর হবে, 
যাবে স্বপ্নপুরে।
ও মরণ রে তুই, বিষের বাঁশি রে,
তোর প্রলয়ধ্বনির ভীষণ চিৎকারে।
জীবন পংখি  উড়াল মারে,
আকাশগঙ্গার পারে।
গানের বইঃ লালগোলাপ
রচনাঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন