বুধবার, ১৩ এপ্রিল, ২০১৬

আমার বড় সাধের সোনা অঙ্গের

দুইশত সাতাশঃ  
আমার বড় সাধের সোনা অঙ্গের

আমার বড় সাধের সোনার অঙ্গের
না জানি কি হবে।
হায়রে আমার পরাণপাখি যবে,
শূন্যে উড়াল দেবে॥

সোনার অঙ্গের সুখ খুঁজে, গেল রে দিনরাত,
একদিনও না বিরাম নিলো আমার দুটি হাত॥

সারা জীবনভর আমি, আরাম খুঁজিলাম,
সোনার অঙ্গের সব সাধ পূরণ করিলাম,
বৃষ্টি না চাইতে আমি জল বর্ষীলাম॥

বড় মায়ার অঙ্গখানি পড়বে মাটির চাপে,
পচে গলে নষ্ট হবে, ভাবলে পরাণ কাঁপে॥

ইশফাক কুরেশীর সতেজ খাঁচা,
 একদিন নষ্ট হবে।
 দারুণ এই দুঃখের কথা,
একদিন ধ্রুব সত্য হবে।
আউল বাউল সাজলাম তাই,
রঙ্গ তামাশার ভবে॥


কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী
রচনাকালঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট
গীতিগ্রন্থঃ লালগোলাপ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন