চৌয়াত্তুরঃ
আমি ইশফাক কুরেশী হয়েছি উদাস
ইশফাক কুরেশী আমি, বেভূলা উদাস,
স্বপ্নের পাখিরা উড়ে, জুড়ে মনাকাশ।
মরুভূমি মরীচিকা, খেলে বারমাস,
আশার ছলনে থাকি, না হই নিরাশ।।
আশার স্বপনে ভরা মেঘলা আকাশ,
স্বপনে স্বপনে ভরা ঝড়ের বাতাস।
আশার সাগরে মাঝি, করি বসবাস॥
স্বপ্নের আগুন জ্বালে শীত করি নাশ,
হৃদয়ের তুলিতে আঁকি, স্বর্গ বারমাস।
বসন্তের কাফনে ঢাকি, নরকের লাশ॥
যতনে যতনে গড়ি, অট্রালিকা, স্বপ্নবিলাস,
হবে কি না হবে, ভেবে মন, করিনা হতাশ।
স্বপ্ন, দেখি তাই, বেঁচে যাই, ফেলি নিশ্বাস,
ইশফাক কুরেশী এক আশাবাদী, বেভূলা উদাস॥
গানের বইঃ লালগোলাপ
রচনাঃ ১৯৯০-২০০০ সাল,
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট।
ইসফাক
কুরেশী আমি, মানুষটা উদাস,
স্বপনে স্বপনে
ভরা আমার আকাশ,
ছোট্ট জীবনটা মোর, বসন্তের দমকা বাতাস।।
স্বপ্নের জ্যোৎস্নালোকে করি আমি বাস,
হৃদয়ের তুলিতে
আঁকি হেমন্ত ক্যানবাস।।
মাতাল স্বর্গে করি বাস, কবু হইনা হতাশ,
এ হৃদয়ে আশার বাতি জ্বলাই বারমাস।।
অন্তরে রচে যাই কত, স্বপ্ন অট্রালিকা,
সেই অট্টালিকা, হউক বা না হউক দেখা।।
আমি ক্ষণিকের এক রক্তপলাশ,
স্বপ্নের কনুই গুতোয় করি হতাশা বিনাশ।।
স্বপ্ন আছে, আশা আছে,
তাই বেঁচে আছি, হইনি আজও লাশ।
স্বপ্নের সাগরে, আশার তরী বেয়ে বেয়ে,
আজ বিকেলে এসে গেছি মরণের কাছ।।
গানের বইঃ লালগোলাপ
রচনাঃ ১৯৯০-২০০০ সাল,
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন