২০১৫ সালে আমেরিকার সাউথ কেরলিনা স্টেটের কলম্বিয়া শহরের পার্কে একটি উইলো বৃক্ষের তলায় ইসফাক কুরেশি
মৃত্যু যেন হয় আমার
(টেকনাফে পুলিশের গুলীতে নিহত মেজর সিনহা রাশেদ খান স্মরণে)
কোনদিন আততায়ীর ছুরিকাঘাতে,
কিংবা পুলিশের ক্রসফায়ারে,
অথবা নিছক কোন দুর্ঘটনায়,
কিংবা পুলিশের ক্রসফায়ারে,
অথবা নিছক কোন দুর্ঘটনায়,
যদি আমি লাল রক্তে ভিজে,
মুখথুবড়ে পড়ে যাই,
বাংলার কোন এক পিচঢালা রাস্তায়।
বাংলার কোন এক পিচঢালা রাস্তায়।
কিংবা, খুন হই রাতের নির্জনে,
কার্তিকের নাতিশীতুষ্ণ দিনে,
কোন এক সবুজ ধানের মাঠে,
চাবাগানের ছায়াবৃক্ষের তলায়।
টিলার পাশের সবুজ উপত্যকায়,
চাবাগানের ছায়াবৃক্ষের তলায়।
টিলার পাশের সবুজ উপত্যকায়,
শ্যামল ঘাসের কোমল গালিচায়।
তাহলে,
অনূভূতি হবে মোর,
বড়ই শান্তির, বড়ই মধুর,
বড়ই শান্তির, বড়ই মধুর,
বিনাদুষে কুরবান, আত্মবলীদান,
এই মৎস্যন্যায়ের দেশে,
আমি যে মরতে পেরেছি শেষে,
প্রিয় জন্মভূমি, সোনার বাংলাদেশে।
আমি যে মরতে পেরেছি শেষে,
প্রিয় জন্মভূমি, সোনার বাংলাদেশে।
চৌধুরী ইসফাকুর রহমান কুরেশিকবি, লেখক, ব্লগার ও ব্যাংকাররচনাকালঃ ১লা আগস্ট ২০২০ সালরচনাস্থানঃ জেফারভবন, সিলেট।কাব্যঃ হৃদয়ে বাংলাদেশ


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন