আগে জানলাম নারে দয়াল আগে জানলাম না লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আগে জানলাম নারে দয়াল আগে জানলাম না লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১৬

আগে জানলাম নারে দয়াল আগে জানলাম না

এক শত সাতচল্লিশঃ 
আগে জানলাম নারে দয়াল আগে জানলাম না

আগে জানলাম না রে দয়াল, আগে জানলাম না,
জানলে আগে অচিন ভবে আমি আসতাম না॥

এই দুনিয়ায় আমি হায় রে চিনলাম না আমারে,
অজানা অচেনা সবই, অন্তর অন্ধকারে॥

জঞ্জাল মাঝে পড়ছি আমি এই দুনিয়ায় এসে,
রসে-রঙ্গে সাঁতার কাটছি, রূপসাগরে ভেসে॥

গহিন অন্ধকারে রে মন, তুই ঠিক ঠিকানাহীন,
কেমন করে কাটবে তোর, রঙ্গশালার দিন॥

ইসফাক কুরায়শী অবুঝ বালক, বড়ই বাউল মনা,
জানলে আগে সরাইখানায় দয়াল, পা সে রাখত না॥

কবি লেখক ব্লগার গীতিকার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী

শুক্রবার, ২৫ মার্চ, ২০১৬

আগে জানলাম নারে দয়াল আগে জানলাম না

একশত সাতচল্লিশঃ 
আগে জানলাম নারে দয়াল আগে জানলাম না

আগে জানলাম না রে দয়াল আগে জানলাম না
জানলে আগে অচিন ভবে আমি আসতাম না॥

অচেনা এ দুনিয়ায় নাইরে আমার দেশ
কে আমি কোথায় গিয়ে হবে আমার শেষ
আমার শেষের ঠিকানা আমি জানিনা॥

অজানা সাগরে আমি কুলকিনার নাই
তিরিশ বছর সাঁতার কেটে পাইলাম না ঠাঁই
আমার শেষের ঠিকানা আমি জানিনা॥

আগে যদি জানতাম এমন অচিন পুরে
বন্দী হয়ে থাকবো দুপুর-সন্ধ্যা-ভোরে,
জানলে আগে এই ভবে আমি আসতাম না॥

ইসফাক কুরায়শী বলেরে দয়াল
তারে নিও ঠিকানায়
তার ঠিকানা করিও দয়াল
তোমার দয়ার দরিয়ায়॥