আমার সোনার ময়না পাখি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আমার সোনার ময়না পাখি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ২২ মার্চ, ২০১৬

আমার সোনার ময়না পাখি

তিরাশিঃ 
আমার সোনার ময়না পাখি

আমার সোনার ময়না পাখি, ও পাখি,
আর কতদিন খাচায় বসে করবে ডাকাডাকি॥

উই কাটছে, ঘুনে ধরেছে,
পুরান খাচা নষ্ট হচ্ছে,
খাচার দোয়ার আলগা হবার নাইরে সময় বাকি;
ও পাখি, তুমি এক নিমিষে দিবে আমায় ফাঁকি॥

সোনার ময়না গাইবেনা গান
মাটির খাচা রবে সঠান,
উড়াল দেবে ইশফাক কুরেশির মায়ার প্রাণপাখি
সেদিন মুদিয়া যাবে সুন্দর দুইখান আঁখি॥