জীবন ছায়া জীবন মায়া জীবন লুকোচুরি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
জীবন ছায়া জীবন মায়া জীবন লুকোচুরি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ২৫ মার্চ, ২০১৬

জীবন ছায়া জীবন মায়া জীবন লুকোচুরি

কবি, লেখক, ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী
একশত ঊনসত্তুরঃ 
জীবন ছায়া জীবন মায়া জীবন লুকোচুরি

জীবন ছায়া জীবন মায়া জীবন লুকোচুরি,
জীবন হলো হাওয়ার মাঝে ভাসমান ঘুড়ি।
সুতা ঝড়ে ছিড়ে গেলে জীবন যায়রে উড়ি,
উদাম হাওয়ার মাঝে সবার উড়ে জীবন ঘুড়ি।
জীবন ছায়া জীবন মায়া জীবন লুকোচুরি,
জীবন হলো হাওয়ার মাঝে ভাসমান ঘুড়ি।
জীবন ছায়া জীবন মায়া জীবন লুকোচুরি,
জীবন হলো হাওয়ার মাঝে ভাসমান ঘুড়ি।

জীবন হলো কামবাসনার হস্তিনী এক নারী,
কামুক অঙ্গ কামনায় কাতর থাকে ভারি।
জীবন হলো তলা ফুটো লালপানির হাড়ি,
দিবানিশি সুরা পানে, যায়না নেশা ছাড়ি।
জীবন ছায়া জীবন মায়া জীবন লুকোচুরি,
জীবন হলো হাওয়ার মাঝে ভাসমান ঘুড়ি।
জীবন ছায়া জীবন মায়া জীবন লুকোচুরি,
জীবন হলো হাওয়ার মাঝে ভাসমান ঘুড়ি।

ছায়ার বুকে মায়ায় মানুষ বানায় ঘরবাড়ি।
ইসফাক কুরেশী ভাবে কেমনে যাবে, 
এত যত্নে গড়া মায়াপুরীর মধুমায়া ছাড়ি।
জীবন ছায়া জীবন মায়া জীবন লুকোচুরি,
জীবন হলো হাওয়ার মাঝে ভাসমান ঘুড়ি।
জীবন ছায়া জীবন মায়া জীবন লুকোচুরি,
জীবন হলো হাওয়ার মাঝে ভাসমান ঘুড়ি।
গানের বইঃ লালগোলাপ
রচনাঃ ১৯৯০-২০০০ সাল,
প্রকাশঃ ডিসেম্বর ২০১২
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট