মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০১৬

ভাবনদে

Image: Poet writer blogger & pubali banker Ishfaq Qurashi
ভাবনদে

মন বারুদের স্থূপ, সারাক্ষণ, জ্বলে বিস্ফোরিয়া,
নেশাগ্রস্ত হয়ে থাকে, মাতাল সে, সুখের পিয়াসী।
মিয়া তানসেন দরবারে তুলে অগ্নিসুর বাঁশী,
 আকবর বাদশাহ সাজে মন, দিবাস্বপ্ন নিয়া।
মন-সম্রাটের বাগে স্বপ্নফুল ফুটে প্রস্ফুটিয়া,
আগুনের ডানা মেলে স্বপ্নপাখি, উড়ে হাসি হাসি।
স্বপ্নফুল স্বপ্নপাখি দুই চার হয় অবিনাশী,
শুক্রানু কীটের মত, বাকী সব, যায় বিনাশিয়া।

মানুষের মনদেশ আয়তনে অনন্ত অসীম,
সন্ধানী মনেরা ঘুরে আকাশের ছায়া পথে পথে।
আলোর চেয়েও দ্রুত গ্যালাক্সির ধাবমান রথে,
কোটি আলোকবর্ষ জুড়ে, অন্তর ভাবেতে বিলীন।
মানবাত্মা ধ্যান করে ফানা হয়, সত্য এক দেশে,
ভাবনদে স্নান করে নগ্ন এক কুমারীর বেশে।


রচনার তারিখঃ ২২-০৩-১৯৮৬ইং 
রচনার স্থানঃ শাহদাউদ কুরেশীর(রঃ)মাজার, সিলেট।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন