আমার গৃহ আঙ্গিনায়,
বালু স্থুপে ছেয়ে আছে লজ্জাবতী লতা।
অমাবশ্যার অগণিত তারাকার মত,
চোখ মেলে চেয়ে আছে
গোল গোল, লজ্জাবতী ফুল।
গোল গোল, লজ্জাবতী ফুল।
চিরল পাতারা সব প্রজাপতির ছোয়ায়,
লজ্জা পেয়ে আপনারে আড়ালে লোকায়।
লজ্জা পেয়ে আপনারে আড়ালে লোকায়।
২
ভগ্নমন চলে যায় বারবার,
সেই ঝোপে হয় একাকার।
ভগ্নমন চলে যায় বারবার,
সেই ঝোপে হয় একাকার।
মনে হয়-
আমার শিমি যেন ঐ লজ্জাবতী লতা,
সামান্য বাতাসেরও ধাক্কায়, সে যেন লজ্জা পায়,
ওড়নার আড়ালে ঢুকে মিশে যায়, মাটির চরায়।
রচনাকালঃ
কলেজ জীবন (১৯৮১-৮৬ সাল)
রচনাকালঃ
কলেজ জীবন (১৯৮১-৮৬ সাল)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন