শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৬

হে আকাশ নেমে এসো

হে আকাশ নেমে এসো

সারাটা আকাশ যদি খাতা হয়ে নেমে যেত আমার সম্মুখে,
হৃদয়ের সুতীব্র দহন, আঁকিতাম তাতে, আমি মনোদুখে।

আমার বুকের সুউষ্ণ প্রশ্বাস, লুফে নেয় পৃথিবীর বায়ু,
অন্তরালে শত দুঃখে, শেষ হয়ে, আসছে আমার আয়ু। 

পূর্নিমার চাঁদ ধরতে শালার, অযথা যৌবন ছারখার, 
এবার ফিরলাম, আর না যাব কাছে চাঁদ সুলতানার। 

জীবনের সব দংশন বিষ, হাসিমুখে অঙ্গে নিলাম, 
বিষের দহনে দহনে, ধর্ষিত আমি, নীলচে হলাম। 

বিষের বদলে বিষ আমি, কাউকে না দিলাম, 
সুখটুকু সবাইকে দিয়ে, আমি শুধু দুঃখ নিলাম।

হে আকাশ তুমি,
নেমে এসো, আমার কাছে, লিখে আমি রাখি,
বড় বড় অক্ষরে এই হৃদয়ের শত ব্যথা।
পৃথিবীর মানুষেরা চিরকাল কাঁদবে পড়ে,
আমার এই শোকগাঁথা।

রচনাকালঃ আমার কলেজ জীবন
(১৯৮১-৮৬ সাল)


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন